কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনের বিরুদ্ধে ৬৪৭ কোটি টাকার জালিয়াতি মামলার অভিযোগ

মোস্তফা কামাল

কুমিল্লা  দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবং কুমিল্লা-৮ বরুড়া থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাকারিয়া তাহের সুমনের বিরুদ্ধে ৬৪৭ কোটি ৬৮ লাখ টাকার জালিয়াতি মামলার অভিযোগ আনা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগ করেছে, ন্যাশনাল ব্যাংক দিলকুশা শাখার গ্রাহক মানহা প্রিকাস্ট টেকনোলজি লিমিটেড জাল কাগজপত্র তৈরি করে ব্যাংক থেকে ঋণ নিয়েছে।
দুদকের উপপরিচালক আফরোজা হক খান মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালক মো. মনসুর আলী ও সিইও সৈয়দ মাহতাব উদ্দিন মাহমুদ ঋণ পাইয়ে দিতে সরাসরি সহযোগিতা করেছেন। ব্যাংকের সাবেক এমডি, ডিএমডি ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও এই কেলেঙ্কারিতে জড়িত।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক এমপি আসলামুল হকের স্ত্রী মাকসুদা হক, ব্যাংকের সাবেক এমডি এম এ ওয়াদুদ, চৌধুরী মোসতাক আহমেদ, ডিএমডি সৈয়দ রইস উদ্দিন, এ এস এম বুলবুল ও সাবেক পরিচালক মনোয়ারা সিকদার।
দুদক জানিয়েছে, মামলার সব আসামি জাল কাগজপত্র ব্যবহার করে অর্থ আত্মসাতের মাধ্যমে ব্যাংকের গুরুতর ক্ষতি করেছেন। তদন্ত চলমান এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য ব্যবস্থা নেওয়া হবে

Facebook
X
LinkedIn
WhatsApp
Telegram

আরও পড়ুন