জামায়াতের নায়েবে আমীর ডা.তাহের শাশুড়ি ইন্তেকাল জামায়াতে শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের ভাইয়ের শ্রদ্ধেয়া শাশুড়ি এবং কেন্দ্রীয় মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্যা অধ্যাপিকা ডাঃ হাবিবা আকতার চৌধুরী সুইটের মমতাময়ী মা মুহতারামা মনোয়ারা বেগম (৮০) রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (৩ জানুয়ারি ২০২৬) রাত ৮টায় ইন্তিকাল করেছেন।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যু গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা.শফিকুর রহমান,সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার,সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম,

কুমিল্লা দক্ষিণ জেলা আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে আমীর মাহফুজুর রহমান, সেক্রেটারী বেলাল হোসাইন

মহান রাব্বুল আলামিন মমতাময়ী এই মায়ের ওপর রহম করুন, তাঁকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে একান্তভাবে কবুল করে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।

মরহুমার পরিবারের সদস্য-সদস্যাবৃন্দ, আপনজন, প্রিয়জন ও শুভাকাংখীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ধৈর্যধরার তাওফিক দান করুন। আমিন।

Facebook
X
LinkedIn
WhatsApp
Telegram

আরও পড়ুন