কুমিল্লায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা জামায়াতের  মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায়  আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী  কুমিল্লা উত্তর জেলা মহিলা বিভাগের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রোববার সকাল ১১টায় দেবিদ্বার নিউ মার্কেট চত্তরে এর  সামনে আয়োজিত মানববন্ধনে নারী অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও কুমিল্লা উত্তর জেলা মহিলা বিভাগের সেক্রেটারি ফেরদৌসী আক্তার, জেলা সহকারী সেক্রেটারি জান্নাতুল মেওয়া, জেলা কর্মপরিষদ সদস্য সুমাইয়া জান্নাত লাইলী এবং দেবিদ্বার উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি কুলসুম খানমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎বক্তারা বলেন, নারীদের সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সমাজে নারীদের মর্যাদা প্রতিষ্ঠা ও তাদের অধিকার বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

Facebook
X
LinkedIn
WhatsApp
Telegram

আরও পড়ুন