কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশের গেজেট প্রকাশ

মিজানুর রহমান

 

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ নামে অধ্যাদেশ জারি করেছে সরকার।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্টপতি ২০২৬ সালের ৩২ নং অধ্যাদেশ জারি করেছেন ১৫ ই ফেব্রুয়ারী তারিখে এ বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
গত ১৬ ই ফেব্রুয়ারী এ সংক্রান্ত বাংলাদেশ গেজেট প্রকাশিত হয়েছে।

উক্ত গেজেটে উল্লেখ করা হয়েছে কুমিল্লা ও উহার সন্নিহিত এলাকা সমন্বয়ে একটি পরিকল্পিত আধুনিক নগর প্রতিষ্ঠার স্বার্থে উক্ত অঞ্চলের ভূ প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশীর ভারসাম্য বজায় রাখা, অপরিকল্পিত নগরায়ন রোধ করা, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ, উন্নত নাগরিক জীবন নিশ্চিত করিবার লক্ষ্যে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রণীত অধ্যাদেশ।

ইহা কুমিল্লা সিটি কর্পোরেশন আওতাধীন এলাকা এবং সরকার ও সরকারি গ্যাজেটে প্রজ্ঞাপন দ্বারা উক্ত সিটি কর্পোরেশন এলাকা সংগ্রহ যে সকল ধারণ করবে এলাকায় প্রযোজ্য হবে।

একজন চেয়ারম্যান, ৪ জন সদস্য,গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক অনুন্য উপসচিব মর্যাদার একজন প্রতিনিধি, জেলা প্রশাসক বা জেলা প্রশাসকের মর্যাদার একজন কর্তৃক মনোনীত প্রতিনিধি, জেলা পুলিশ সুপার ও তদকরতৃক মনোনীত একজন প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার, গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক অনুন্য তত্ত্ববোধক প্রকৌশলী পদমর্যাদার একজন প্রতিনিধি, স্থাপত্য অধিদপ্তর কর্তৃক মনোনীত অনুন্য নির্বাহী স্থপতি পদমর্যাদা একজন প্রতিনিধি, প্রধান নির্বাহী কর্মকর্তা কুমিল্লা সিটি কর্পোরেশন থাকবেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কমিটিতে।

Facebook
X
LinkedIn
WhatsApp
Telegram

আরও পড়ুন