ফাইনালে চ্যাম্পিয়ন আল আজহার মাদরাসা

কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” কুমিল্লা মহানগরী কতৃক আয়োজিত জুলাই জাগরণ ফুটবল টুর্নামেন্ট,২৬   আজ বৃহস্পতিবার টমছমব্রীজ টাফ এ অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে দারুল  ইসলাম  মডেল মাদরাসা, কুমিল্লা কে  ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালের শিরোপা  নিশ্চিত করলো আল আজহার জামেয়া ইসলামীয়া বাংলাদেশ। উক্ত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর দক্ষিণ উপজেলা আমির মু. মিজানুর রহমান। আল আজহার পরিবারের পক্ষ থেকে প্রিয় টিমের প্রতি  শুভেচ্ছা ও অভিনন্দন। চলতি সেশনে  আল আজহার ক্রীড়া বিভাগ পরিচালনার দায়িত্বে ছিলেন  উপাধ্যক্ষ মাও. আজিজুর রহমান নিজামী, সিনিয়র শিক্ষক  কে এম হাবিবুর রহমান ও শাফায়েত হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের ইনচার্জ রবিউল হোসাইন।

খেলার শেষ (প্রচন্ড) মুষলধারে বৃষ্টির কারণে পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্থগিত করা হয়।

Facebook
X
LinkedIn
WhatsApp
Telegram

আরও পড়ুন